
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান মাহাতোর নাম ঘোষণা হতেই প্রচার কার্য শুরু করে ফেলেছেন প্রার্থী সহ দলীয় কর্মীরা। বুধবার গড়বেতা তিন নম্বর ব্লকের দামোদরপুর শীতলা মন্দিরে পুজো দেওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী। এইদিন ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষকে বাড়ি তৈরির জন্য তিন লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি ছাড়া বর্তমান সরকারের আমলে আলু চাষীদের দুর্ভিক্ষের কথা তুলে ধরেন। পাশাপাশি ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আলু বন্ধ করে দেওয়ার কারণে যেই দুর্ভিক্ষের পরিস্থিতির সৃষ্টি করেছিল চাষী থেকে শুরু করে আলু ব্যবসায়ীদের, সেই সমস্যা সমাধান করার আশ্বাস দেন বিজেপি প্রার্থী।












Leave a Reply