
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনে অভিযান চালিয়ে গাজা উদ্ধার করল জিআরপি। খড়গপুর স্টেশনের দুই নং প্লাটফর্মে জিআরপি নির্দিষ্ট সূত্রের খবর অনুযায়ী এক সন্দেহভাজন যুবককে আটক করে। তার কাছে একটি ব্যাগ ও সুটকেস ছিল। ব্যাগ এবং সুটকেসে তল্লাশি চালিয়ে ১২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ওই যুবককে জিআরপি গ্রেফতার করে। তার নাম আশীষ কুমার । বাড়ি বিহারে । সে উড়িষ্যার সোরো স্টেশন থেকে আসছিল । তার টাটানগর যাওয়ার কথা ছিল। এসআরপি মিঠুন দে জানান, ধৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে।












Leave a Reply