“রক্তদান হলো জীবন দান”—গোতানে বাসন্তী পুজোয় রক্তদান শিবির।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- “রক্তদান হলো জীবন দান”—এই বার্তাকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার গোতান অঞ্চলের গড়বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষ্যে আয়োজন করা হল এক মানবিক রক্তদান শিবিরের।
প্রতি বছরের মতো এবছরও বাসন্তী পুজোকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্যে রক্তদান শিবির ছিল অন্যতম আকর্ষণ। এই উদ্যোগের মাধ্যমে সমাজের সকলকে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়।
এই রক্তদান শিবিরে মোট ৩৪ জন রক্তদাতা অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন মহিলা ছিলেন। শিবিরের সহযোগিতায় ছিল আমরা কাজ করি আনন্দে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীষ্মকালে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দেয়। সেই সংকট কাটাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি জানানো হয়, একজনের দেওয়া এক ইউনিট রক্তে একাধিক মানুষের জীবন বাঁচানো সম্ভব।
সব মিলিয়ে মানবিক বার্তা ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এই রক্তদান শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *