
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অষ্টমীর পুণ্যস্নান উপলক্ষে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি জটেশ্বরের আলিনগর বাঁধের পাড়ে পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠল উৎসবের পরিবেশ।
বৃহস্পতিবার স্থানীয় লাল সাধুর উদ্যোগে সেখানে গঙ্গা পুজো ও অষ্টমীর স্নানের বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী বাবলু রহমান।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গা পুজো সম্পন্ন হয়, ফলে গোটা এলাকায় ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। ভোর থেকেই দূর-দূরান্ত থেকে বহু পুণ্যার্থী অষ্টমীর পুণ্যস্নানে অংশ নিতে ভিড় জমান।
পাশাপাশি মেলার আবহে জমে ওঠে এলাকা। জিলিপি, মিষ্টি, দই, চিঁড়ে, বেলুনসহ বিভিন্ন সামগ্রীর দোকান বসে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
সব মিলিয়ে অষ্টমীর পুণ্যস্নান ও গঙ্গা পুজোকে কেন্দ্র করে জটেশ্বর আলিনগর বাঁধ এলাকায় তৈরি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।












Leave a Reply