কালচিনিতে জনজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, পাশে প্রার্থী বীরেন্দ্র বারা ওরাওঁ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রচারে জোর বাড়াতে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা কেন্দ্রে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় প্রার্থী বীরেন্দ্র বারা ওরাওঁ-এর সমর্থনে গোপীমোহন গ্রাউন্ড থেকে ভুটান গেট পর্যন্ত এই রোড শো অনুষ্ঠিত হয়। প্রার্থীকে পাশে নিয়ে খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে জনতার উচ্ছ্বাসের জবাব দেন তিনি।
রোড শো ঘিরে কালচিনির রাস্তায় কার্যত জনজোয়ারের সৃষ্টি হয়। তৃণমূলের পতাকা, ব্যানার ও বেলুনে সেজে ওঠে গোটা এলাকা।
দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহে রোড শোটি বর্ণাঢ্য রূপ নেয়।
সব মিলিয়ে নির্বাচনের আগে কালচিনিতে তৃণমূলের শক্তি প্রদর্শনে নতুন মাত্রা যোগ করল এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *