
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫০ নম্বর বুথে রাজনৈতিক পালাবদলের ছবি সামনে এল। তৃণমূল কংগ্রেস ও সিপিএম ছেড়ে মোট ১৫টি পরিবার বিজেপিতে যোগদান করে।
এদিন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন-এর হাত ধরে নবাগতরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভূষণ মোদক, ৪ নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায়, সাধারণ সম্পাদক সুব্রত সাহা, মণ্ডল সম্পাদক অর্ণব ঘোষ, বাবলু বর্মন, নিমাই সরকার এবং মণ্ডল সহ-সভাপতি অনিল কর সহ অন্যান্য নেতৃত্ব।
নবাগতদের দাবি, এলাকার উন্নয়ন ও সংগঠনের শক্তি বৃদ্ধি করতেই তারা বিজেপিতে যোগদান করেছেন।
নির্বাচনের প্রাক্কালে এই দলবদলকে ঘিরে জটেশ্বর এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।












Leave a Reply