
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে জোরদার প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী শিউলি সাহা।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর অঞ্চলের নেড়াদেউল বাজারে পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সারেন তিনি। পদযাত্রায় অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাঁদের সমর্থন কামনা করেন।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ অঞ্চল ও ব্লকের একাধিক নেতা-কর্মী।
পদযাত্রা ঘিরে এলাকায় উৎসাহ লক্ষ্য করা যায় এবং দলীয় কর্মীদের উপস্থিতিতে জমে ওঠে প্রচার কর্মসূচি।
সব মিলিয়ে নির্বাচনের আগে নেড়াদেউলে তৃণমূলের প্রচারে নতুন গতি এল বলে মনে করছেন রাজনৈতিক মহল।












Leave a Reply