
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মালদহে ফের কংগ্রেসে ভাঙনের ছবি সামনে এল। সুজাপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবিনা ইয়াসমিন-এর হাত ধরে চার কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
শনিবার দুপুরে কালিয়াচক এলাকায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত যোগদান শিবিরে আনুষ্ঠানিকভাবে গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের চার নেতা—শরিফ আলি, সাকিরুল ইসলাম, ইউসুফ আলী এবং মোক্তারুল হক—তৃণমূলে যোগদান করেন।
দলত্যাগী নেতাদের দাবি, এলাকার উন্নয়নের স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচনের আগে এই যোগদানকে কেন্দ্র করে সুজাপুরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply