
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে ফালাকাটায় অনুষ্ঠিত হল এক বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা, যেখানে অংশ নেন কয়েক হাজার মানুষ।
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন।
শোভাযাত্রাটি ফালাকাটার গৌড়ীয় মঠ থেকে শুরু হয়ে থানা রোড, নেতাজি রোড হয়ে মেন রোড ও বিবেকানন্দ মোড় পরিক্রমা করে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে মিল রোডের ময়দানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং বিপুল জনসমাগম চোখে পড়ে।
পুরো কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ফালাকাটা থানার আইসি-সহ পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সব মিলিয়ে ধর্মীয় আবহ ও জনউৎসাহে মুখর হয়ে ওঠে ফালাকাটা।












Leave a Reply