
মালদা, নিজস্ব সংবাদদাতা:- রামনবমী উপলক্ষে মালদার হবিবপুর ব্লকের আইহো এলাকায় আয়োজিত হলো এক বিশাল শোভাযাত্রা।
স্থানীয় রামনবমী উদযাপন সমিতি-এর উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল এবং মালদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী গোপাল চন্দ্র সাহা সহ অসংখ্য রামভক্ত।
ঢাক-ঢোলের তালে ভক্তরা বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উৎসাহ ও ভক্তিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
সব মিলিয়ে রামনবমী উপলক্ষে আইহো এলাকায় তৈরি হয় এক আনন্দমুখর ও ধর্মীয় আবহ।












Leave a Reply