
মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদায় কর্মীসভা থেকে জোরালো বার্তা দিলেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ। তিনি দাবি করেন, গত পাঁচ বছর মালদা বিধানসভায় উন্নয়ন কার্যত থমকে গিয়েছিল, তবে এবার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়ে “জোড়া ফুল” ফুটিয়েই ছাড়বেন।
বুধবার হবিবপুর ব্লকের আইহো, ঋষিপুর ও শ্রীরামপুর অঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা করেন তিনি। আইহো এলাকার একটি বেসরকারি ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা, হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, আইহো অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রার্থী। পরে প্রচার শেষে তিনি অভিযোগ করেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়ক জয়ী হওয়ায় এলাকায় উন্নয়ন থমকে যায়।
লিপিকা বর্মণ ঘোষ বলেন, “এবার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জোড়া ফুল ফুটবেই।” একই সঙ্গে তিনি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান।












Leave a Reply