
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গড়বেতা এক নম্বর ব্লকের আধকাটা ও বনকাটা লাগোয়া রাজ্য সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক খালাসির, গুরুতর আহত হয়েছেন এক চালক। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি আলু বোঝাই ট্রাকের পিছনে লোহা বোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় লোহা বোঝাই ট্রাকের খালাসির। গুরুতর আহত হন ট্রাকের চালক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
এখনও পর্যন্ত মৃত খালাসির নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।












Leave a Reply