চায়ের আড্ডায় ভোট প্রচার, নজর কাড়লেন নির্দল প্রার্থী নিতাই মণ্ডল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের প্রচারে ভিন্ন স্বাদ! পুরাতন মালদার সাহাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় রবিবার সকালে একেবারে অন্য মেজাজে প্রচারে নামলেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল।
প্রচারের প্রচলিত ধরন ছেড়ে তিনি বেছে নিলেন চায়ের আড্ডাকে। স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খেতে খেতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনে অংশ নেন তিনি।
এলাকার নানা সমস্যা, মানুষের চাহিদা ও বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন প্রার্থী। আড্ডার মধ্যেই নিজের মতামত তুলে ধরেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের সমর্থন কামনা করেন।
প্রার্থীর এই সহজ-সরল ও আন্তরিক ব্যবহারে খুশি হন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের সঙ্গে এমন কাছাকাছি যোগাযোগ গড়ে তুলতেই এই ধরনের উদ্যোগ বলে জানা গেছে।
ভোটের ময়দানে এই ভিন্নধর্মী প্রচার ইতিমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *