
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদায় শাসক ও বিরোধী দলের তরজায় ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। উন্নয়ন ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করলেন বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া।
এক সাংবাদিক বৈঠকে তিনি বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়-এর বিরুদ্ধে দুর্নীতি ও উন্নয়ন না করার গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, “গত পাঁচ বছরে এলাকায় কার্যত কোনও উন্নয়ন হয়নি, মানুষের জন্য বরাদ্দ অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, রাস্তা, পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা—প্রতিটি ক্ষেত্রেই বেহাল অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এবং পরিবর্তনের অপেক্ষায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
তাঁর দাবি, বিদায়ী বিধায়ক সমর মুখোপাধ্যায়ের উদ্যোগে এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সাধারণ মানুষ তার সুফল পেয়েছে।
সব মিলিয়ে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই মালদায় রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে।












Leave a Reply