
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার হবিবপুর-হরিশ্চন্দ্রপুর এলাকার ডুবাপাড়ায় মঙ্গলবার বিকেলে এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাকে আটকে রাখেন এবং সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেন।
খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। তদন্তে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মোঃ মৌমিন নুর হোসেন এবং তিনি বাংলাদেশের কোতওয়ালী থানার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। পরে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।
কী উদ্দেশ্যে তিনি এই এলাকায় এসেছিলেন এবং কেন ঘোরাঘুরি করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, ঘটনাস্থলের কাছেই ভারত-বাংলাদেশ সীমান্তের হরিশ্চন্দ্রপুর BOP ক্যাম্প রয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।












Leave a Reply