
দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুরের খ্যাতনামা নাট্য ও বাচিকদল স্বপ্নছন্দম-এর ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩শে মার্চ দুর্গাপুরের ঐতিহ্যবাহী সৃজনী প্রেক্ষাগৃহ-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আবৃত্তি কোলাজ, গান ও নৃত্যের মেলবন্ধনে তৈরি হয় এক নস্টালজিক পরিবেশ।
অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলক উদ্যোগও গ্রহণ করে সংগঠনটি। আয়োজিত হয় রক্তদান শিবির এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন সংস্থার কর্ণধার কাকলি দাশগুপ্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট শিল্পী ও গুণীজন।
এদিনের অনুষ্ঠানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও সম্মাননা জানানো হয়।












Leave a Reply