
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থী ঘোষণা ঘিরে তীব্র ক্ষোভের জেরে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটল। সোমবার দুপুরে কংগ্রেস ব্লক কমিটির একাংশের কর্মী-সমর্থকেরা কার্যালয়ে ঢুকে বিক্ষোভ দেখান এবং ভাঙচুর চালান বলে অভিযোগ।
বিক্ষোভকারীদের দাবি, কংগ্রেসের তরফে ঘোষিত প্রার্থী ‘বহিরাগত’, যাকে তাঁরা মেনে নিতে নারাজ। তাঁদের সাফ বক্তব্য, ফালাকাটার জন্য স্থানীয় প্রার্থীই দিতে হবে। এই দাবিকে সামনে রেখেই এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।
ঘটনার জেরে ফালাকাটার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনের ঠিক আগে দলীয় অন্দরের এই কোন্দল কংগ্রেসকে চাপে ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কংগ্রেসের জেলা নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Leave a Reply