
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটায় জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হেলিকপ্টারের ট্রায়াল রান।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১লা এপ্রিল ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষচন্দ্র রায়-এর সমর্থনে মিল রোডের মাঠে জনসভা করবেন তিনি।
এই জনসভাকে ঘিরে এখন তুঙ্গে প্রস্তুতি। সভাস্থলে জোরকদমে চলছে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ। প্রশাসনের পক্ষ থেকেও গোটা এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে।
অন্যদিকে, দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। জনসভাকে সফল করতে বিভিন্ন স্তরে চলছে চূড়ান্ত প্রস্তুতি।












Leave a Reply