
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোটের দিন ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। নাট্যজগতের পরিচিত মুখ এবার নির্বাচনী ময়দানে নেমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালাতে দেখা গেল তাঁকে।
এদিন কখনও হাত জোড় করে, কখনও বা প্রবীণদের পায়ে হাত দিয়ে ভোট প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা।
প্রচারের সময় অর্পিতা ঘোষ জানান, তাঁকে জয়ী করলে এলাকার উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর কথায়, প্রতিটি ঘরে ঘরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা এবং বেকারদের জন্য ভাতার ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করবেন।
এখন দেখার বিষয়, নির্বাচনে জয়ী হলে তিনি কতটা নিজের প্রতিশ্রুতি পূরণ করতে পারেন।












Leave a Reply