শিব মন্দিরে পুজো দিয়ে ফালাকাটায় কংগ্রেস প্রার্থীর প্রচার শুরু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফালাকাটায় প্রচারে নামলো জাতীয় কংগ্রেস। সোমবার সন্ধ্যায় কংগ্রেসের মনোনীত প্রার্থী অক্ষয় কুমার বর্মন জটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার কর্মসূচির সূচনা করেন।
পুজো-অর্চনার পর তিনি জটেশ্বর বাজার এলাকায় জনসংযোগে অংশ নেন। বাজার চত্বর ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এদিনের প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *