আইপ্যাক নিয়ে ২০ লক্ষ টাকার অভিযোগে তৃণমূলের পাল্টা জবাব।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-  প্রার্থিপদ পেতে আইপ্যাকের তরফে ২০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হতেই সেই মন্তব্যকে কড়া ভাষায় খণ্ডন করল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার কাটোয়ার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, যেসব বিধায়ক নমিনেশন পাননি, তাঁরা আবেগের বশে বিভিন্ন মন্তব্য করছেন, যা দলের পক্ষে ক্ষতিকর।
প্রসঙ্গত, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, আইপ্যাকের এক সদস্য তাঁর কাছে ২০ লক্ষ টাকা চেয়েছিলেন। সেই টাকা দিতে না পারায় তিনি নমিনেশন পাননি বলেও দাবি করেন তিনি।
এই অভিযোগের জবাবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “আগে যখন নমিনেশন পেয়েছিলেন, তখন কি টাকা দিয়ে পেয়েছিলেন?” তাঁর মতে, আইপ্যাককে নিয়ে এ ধরনের প্রশ্ন তোলা সম্পূর্ণ অবান্তর এবং দল এই মন্তব্যের নিন্দা করছে।
তিনি আরও বলেন, তপন চট্টোপাধ্যায় দলের অনুগত কর্মী, তাই তাঁর উচিত দলের মর্যাদা রক্ষা করা।
এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরে মতভেদ প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *