
ডোমকল, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের ডোমকলের ৬ নম্বর অঞ্চলের লস্করপুর গ্রামে উপ-স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, যে জমির উপর উপ-স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয়েছে, সেটি শাসকদলের এক প্রাক্তন প্রধানের ব্যক্তিগত জমি। জমির যথাযথ রেজিস্ট্রি না করেই সেখানে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়। সেই কারণেই বর্তমানে জমির মালিক পক্ষ রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে দাবি গ্রামবাসীদের।
এর ফলে উপ-স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে। রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, ওষুধ বিতরণও ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ ও অসুস্থ রোগীরা।
স্থানীয়দের প্রশ্ন, জমির আইনি জটিলতা মেটানো ছাড়াই কীভাবে উপ-স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হল? দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা।
প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।












Leave a Reply