
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- সোমবার, ৩০ মার্চ ২০২৬ কলকাতার ভারত সভা হল-এ হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত-এর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের আয়োজন করা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দাস সাংবাদিকদের সামনে কৃষকদের বর্তমান সংকট ও সংগঠনের দাবি-দাওয়ার বিস্তারিত চিত্র তুলে ধরেন।
তিনি জানান, পশ্চিমবঙ্গের কৃষকরা বিশেষ করে ধান, আলু, পেঁয়াজ ও ভুট্টা চাষে মারাত্মক আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। উৎপাদন খরচ বাড়লেও সেই অনুপাতে ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতির বিরুদ্ধে রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
আগামী দিনে কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১২ দফা দাবিকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন ও প্রচার অভিযানের রূপরেখাও তুলে ধরা হয়।
প্রধান ১২ দফা দাবি:
১। কৃষক পরিবার কল্যাণ আয়োগ ।
২। সার, বীজ, কীটনাশক ঔষধ ,এর সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ এর জন্য একটি App গঠন।
৩। ধানের নূন্যতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধির দাবি।
৪। উৎপাদন ব্যয় নিরূপণের মাধ্যমে আলুর নূন্যতম সহায়ক মূল্য নির্ধারণের দাবি।
৫। দামোদর ভ্যালি কর্পোরেশন, এর ব্যারাজ গুলির সংস্কার,নিম্ন দামোদর ক্যানেল এর সংস্কার এর দাবি।
৬। কোল্ড স্টোরেজের কুইন্টাল প্রতি ভাড়ার,পুনর মূল্যায়নের জন্য কমিশন গঠন।
৭।ণপ্রত্যেক কৃষকের অনলাইন এর মাধ্যমে সচিত্র পরিচয় পত্র সরকারি ভাবে প্রদানের দাবি।
৮। প্রতেক পরিযায়ী শ্রমিকের অনলাইন এর মাধ্যমে কেন্দ্র সরকাকে সচিত্র পরিচয় পত্র প্রদানের দাবি।
৯। ধান, আলু, পেঁয়াজ, গম,সহ সকল কৃষি পণ্যের অবাধে ভারতবর্ষের সকল রাজ্যে ও অন্য রাষ্ট্রে যাতায়াতের জন্য আইন প্রণয়নের দাবি।
১০। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি বছরের বাজেট এর ২০% কৃষি খাতে বারাদ্যের দাবি।
১১। প্রকৃত গরীব , কৃষক দের পরিবারের সন্তান দের জন্য , শিক্ষা, সংসদীয় , জনপ্রতিনিধিত্ব মূলক সংস্থান এ ,চাকুরী ক্ষেত্রে, ৫ % সংরক্ষণ এর দাবি।
১২। জনসংখ্যা, সংসদীয় ক্ষেত্রের সংখ্যা অনুযায়ী আনুপাতিক হিসাবে কেন্দ্র,বাজেট,MSP, র,অর্থ বরাদ্দ, সম হারে,পশ্চিম বঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড, ওডিসা, ত্রিপুরা এই পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করার দাবি।












Leave a Reply