
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রদীপ লোধা-র নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। আর নাম ঘোষণার পরেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন প্রার্থী সহ দলীয় কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার গড়বেতা শহরের আমলাগোড়া সহ বিভিন্ন এলাকায় জনসংযোগে অংশ নেন প্রদীপ লোধা। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন প্রার্থনা করেন।
প্রচারের সময় এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় স্তরে সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি ভোটারদের আস্থা অর্জনের দিকেই জোর দিচ্ছেন প্রার্থী।
এদিকে, নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন প্রদীপ লোধা। নির্বাচনের আগে গড়বেতায় রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply