
মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করলেন ভূপেন্দ্রনাথ হালদার। মঙ্গলবার হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় পুজো-অর্চনার মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা হয়।
এদিন তিনি প্রথমে ঋষিপুর বুড়িতলা বুড়ি কালি মন্দির, কালিতলা শ্রী শ্রী পঞ্চমুন্ডি বামাকালী মন্দির এবং বানপুর ঝাপড়িতলা এলাকায় পুজো দেন। এরপর স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করেন।
বিশেষভাবে ঋষিপুরের কালিতলা এলাকায় ঢাক বাজিয়ে প্রচারে অংশ নেন তিনি, যা এলাকার মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। প্রচারের শুরুতেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে আশীর্বাদ গ্রহণ করে ভোটের ময়দানে নামার বার্তা দেন কংগ্রেস প্রার্থী।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা জাতীয় কংগ্রেস-এর সম্পাদক অসিত মণ্ডল, ঋষিপুর অঞ্চল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মণ্ডল সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।
নির্বাচনের আগে এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।












Leave a Reply