বড়ঞায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৬০ জন, বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ।

বড়ঞা, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের বড়ঞা ৬৭ নম্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পরের দিনই রাজনৈতিক চিত্রে বড় পরিবর্তন দেখা গেল। সাবলদহ গ্রাম পঞ্চায়েতের মহিষগ্রামের ২৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০ জন বিজেপি কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেস-এ।
শুক্রবার বিকেলে কুলি চৌরাস্তার তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বড়ঞা উত্তরের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
যোগদানকারী শুভঙ্কর মন্ডল জানান, তিনি একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। রাজ্য সরকারের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বিষয়টি তাঁকে প্রভাবিত করেছে। তিনি বলেন, “আমরা যেসব রাজ্যে কাজ করতে যাই, তার বেশিরভাগই বিজেপি শাসিত। আগে আমরাও বিজেপি করতাম, কিন্তু এখন সম্মিলিতভাবে তৃণমূলে যোগ দিলাম।”
এ প্রসঙ্গে গোলাম মুর্শিদ জর্জ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কাজেই প্রভাবিত হয়ে স্থানীয় মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী দিনে আরও অনেকে এই পথ অনুসরণ করবেন বলেও আশাবাদী তিনি।
ভোটের আগে এই দলবদল বড়ঞার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *