
বরানগর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরানগর বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বরানগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ঘরে ঘরে প্রচার করেন তিনি।
এই প্রচার কর্মসূচিতে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং আগামী দিনে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি ভোটারদের কাছে আরও পাঁচ বছর কাজ করার সুযোগ চেয়ে আবেদন জানান।
প্রচারের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা। সকাল সকাল এই পদযাত্রাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো ছিল।
নির্বাচনের আগে এভাবেই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে নিজেদের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন তৃণমূল প্রার্থী।












Leave a Reply