
কালনা, পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ভোটের প্রচারে ভিন্ন ধারা—সকালে মাঠে নেমে শরীরচর্চা ও সাধারণ মানুষের সঙ্গে সময় কাটালেন কালনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার।
শুক্রবার ভোরে কালনার রাজবাড়ির মাঠে দেখা যায় তাঁকে জগিং করতে। পাশাপাশি স্থানীয় বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেন, যোগাভ্যাস করেন এবং মাঠে উপস্থিত বয়স্ক ও যুবকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তাঁদের নানা সমস্যা ও অভিযোগও শোনেন তিনি।
প্রার্থী জানান, খেলাধুলা তাঁর অত্যন্ত প্রিয় এবং প্রতিদিন সকালে নিয়মিত শরীরচর্চা করা তাঁর অভ্যাস। সেই অভ্যাস বজায় রেখেই এদিন মাঠে এসে সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান তিনি।
মাঠ পরিদর্শন করে তিনি বলেন, রাজবাড়ির এই মাঠের উন্নয়ন প্রয়োজন। জয়ী হলে মাঠের সংস্কার করা হবে এবং বয়স্কদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিন প্রার্থীকে কাছে পেয়ে স্থানীয় মানুষদের মধ্যেও উৎসাহ দেখা যায়। অনেকেই তাঁর সঙ্গে শরীরচর্চায় অংশ নেন এবং সরাসরি কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
ভোটের আগে এই ধরনের জনসংযোগমূলক উদ্যোগ স্থানীয় রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply