
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- .কলকাতায় ইলেকশন কমিশনের দফতরের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বুঝে দ্রুত হস্তক্ষেপ করে কলকাতা পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরও কিছুক্ষণ ধরে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকে।
এই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কোনও বড় ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি।
নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।












Leave a Reply