ডোমজুড়ে তৃণমূলের কর্মীসভা, ঐক্যের বার্তা প্রার্থী তাপস মাইতির।

ডোমজুড়, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সাপুঁইপাড়া বসুকাটি অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মাইতি।
সভায় প্রার্থী তাপস মাইতি দলীয় কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দলের শক্তি বাড়াতে সকলকে একসঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাপুঁইপাড়া বসুকাটি অঞ্চল সভাপতি তথা উপপ্রধান সৌমেন্দ্র গায়েন, প্রধান দেবব্রত মন্ডল, কল্যাণ দাস সহ একাধিক নেতা-কর্মী।
উল্লেখযোগ্য বিষয়, এদিনের কর্মীসভায় দীর্ঘদিনের পুরনো তৃণমূল কর্মীদের পাশাপাশি নতুন মুখও দেখা যায়। পাশাপাশি বিজেপি ও সিপিআই(এম) থেকে বহু কর্মী তৃণমূলে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই যোগদান কর্মসূচিকে ঘিরে তৃণমূল শিবিরে উৎসাহ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *