
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের একাধিক বুথে বিজেপির ফ্লেক্স, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ১৮২, ১৮৩ ও ১৮৪ নম্বর বুথ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি-র পক্ষ থেকে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে এই কাজ করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা অম্বরিশ সরকার বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। তাঁর দাবি, “বিজেপি নিজেরাই প্রচারের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।












Leave a Reply