
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা বাজারে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দেওয়ার পাশাপাশি গোটা বাজার এলাকা ঘুরে জনসম্পর্ক কর্মসূচির মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। এছাড়াও এইদিন উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিজেপি ক্ষমতায় এলে মাছ বন্ধ করে দেবে,এইদিন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাছ নিয়ে ভোট প্রচার করতে দেখা গেল বিজেপি প্রার্থী প্রদীপ লোধাকে।












Leave a Reply