
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরে চার বিধানসভার বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলো বালুরঘাটে নির্বাচন দপ্তরে। এদিন বালুরঘাট বিধান সভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডু, গঙ্গারামপুর বিধানসভার বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় মনোনয়ন জমা করলো বালুরঘাটে প্রশাসনিক ভবনে। বৃহস্পতিবার চার বিধান সভার প্রার্থী এবং বিজেপির জেলা নেতৃত্ব সহ নির্বাচন কমিশনের বিধি মেনে প্রার্থীগন নির্বাচন দপ্তরে মনোনয়ন জমা দেন।
পাশাপাশি, এদিন বুনিয়াদপুরে হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার এবং কুশমন্ডির বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায় মনোনয়ন পত্র জমা দেন। বুনিয়াদপুরে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিশাল মিছিল করে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা দপ্তরে এসে হরিরামপুর ও কুশমন্ডি এর দুই বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।












Leave a Reply