
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “ভোটাধিকার বাঁচাও, বাংলা বাঁচাও” স্লোগানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় CPI(M)-এর ডাকা বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠল এলাকা। বুধবার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে বিক্ষোভ মিছিল করে BDO অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)-এর নেতা-কর্মীরা।
এই মিছিলে কয়েকশো কর্মী-সমর্থকের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্লোগান ও ব্যানারে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী তপন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সনৎ চক্রবর্তী, সামাদ গায়েন, দিবাকর ভূঁইয়া সহ একাধিক দলীয় নেতৃত্ব।
নেতৃত্বের দাবি, ভোটাধিকার রক্ষার স্বার্থে এই আন্দোলন আগামী দিনেও জোরদার করা হবে।












Leave a Reply