দুরন্ত এক্সপ্রেসের ধাক্কায় গড়বেতায় মহিলার মৃত্যু, চাঞ্চল্য স্টেশন চত্বরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গড়বেতা রেল স্টেশন চত্বরে মর্মান্তিক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে রেললাইন পারাপারের সময় নিউ দিল্লি–ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস-এর ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, আচমকাই দ্রুতগতিতে আসা ট্রেনের সামনে পড়ে যান ওই মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেল পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *