মা-বাবার আশীর্বাদ নিয়ে মিছিলে নমিনেশন, আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- নমিনেশন জমা দিতে যাওয়ার আগে মা-বাবার আশীর্বাদ নিয়েই নির্বাচনী লড়াই শুরু করলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এর মালদা বিধানসভা প্রার্থী। বুধবার দুপুরে এই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা এলাকা।
নমিনেশন জমা দিতে যাওয়ার আগে প্রথমেই মা-বাবাকে প্রণাম করেন প্রার্থী। এরপর দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে রওনা দেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে।
এই মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইসা খান সহ বহু কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকরা। কর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ, তৈরি হয় উৎসবের আবহ।
দুপুর প্রায় একটার সময় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
নমিনেশন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী সুরে প্রার্থী জানান, “জয়ের ব্যাপারে আমরা একশ শতাংশ নিশ্চিত।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আবেগঘন বার্তা ও জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিচ্ছে কংগ্রেস শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *