
মালদা, নিজস্ব সংবাদদাতা:- এসআইআর ইস্যুকে কেন্দ্র করে মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ।
বিক্ষোভ চলাকালীন টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের শুক্রবার দুপুরে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।











Leave a Reply