
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের জোরালো শক্তি প্রদর্শন দেখা গেল সোমবার। বিশাল সুসজ্জিত মিছিল নিয়ে নমিনেশন জমা দিলেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর।
মিছিলকে কেন্দ্র করে কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। অগণিত সমর্থকের উপস্থিতিতে চাঁচল শহরের রাজপথ কার্যত মুখরিত হয়ে ওঠে স্লোগান ও পতাকায়।
এই বিশাল মিছিল চাঁচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দফতরে পৌঁছায়। এরপর সেখানেই আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন মৌসম নূর।
রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনের আগে কংগ্রেস তাদের সংগঠনের শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা দিল।












Leave a Reply