বালুরঘাটে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক টাকা, প্রমাণ দিলে ফেরতের আশ্বাস।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী নজরদারির মাঝে বালুরঘাটে নাকা চেকিংয়ে উদ্ধার হল লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট-হিলি ৫১২ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, সোমবার দুপুরে দুই ব্যক্তি বালুরঘাট থেকে হিলির ত্রিমোহিনীর দিকে বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ভারতের নির্বাচন কমিশন-এর নির্দেশে চলা নাকা চেকিংয়ে তাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময়ই ওই নগদ টাকা উদ্ধার করেন আধিকারিকরা।
উদ্ধার হওয়া টাকার মালিক বালুরঘাট ঘোষপাড়ার বাসিন্দা পার্থ ঘোষ দাবি করেন, তিনি ভাগবত পাঠ করেন এবং মন্দির নির্মাণের জন্য জমানো প্রায় ২ লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।
নির্বাচন কমিশনের আধিকারিকরা জানান, আপাতত ওই টাকা আটক রাখা হয়েছে। তবে উপযুক্ত নথিপত্র ও প্রমাণ দেখাতে পারলে টাকার মালিককে তা ফেরত দেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্বাচনকে ঘিরে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *