বালুরঘাটে বিজেপি কার্যালয়ে ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে গভীর রাতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের খিদিরপুর হালদারপাড়া এলাকায়।
অভিযোগ, সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা এলাকায় বিজেপির নির্বাচনী প্রচারের ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়।
এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেস-এর আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে যুক্ত এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *