ভোটার তালিকা ইস্যুতে ফের উত্তাল মালদা, জাতীয় সড়ক অবরোধে বিপর্যস্ত যোগাযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার নারায়ণপুর। বৃহস্পতিবার সকাল থেকেই ইংরেজবাজারের যদুপুর এলাকায় শুরু হয় অবস্থান-বিক্ষোভ, যা ধীরে ধীরে তীব্র আকার নেয়।
বিক্ষোভকারীরা “আগে ভোটার, পরে ভোট” স্লোগান তুলে প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসেন। এর জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে পড়ে, দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে এই বিক্ষোভ ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান পুরাতন মালদা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
প্রশাসনের পক্ষ থেকে অবরোধ তুলতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে। তবে এখনও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *