
মালদহ, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা ভোট যতই ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক দলবদলের ঘটনা বাড়ছে মালদায়। এবার মালদহ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি-র শক্তি আরও বৃদ্ধি পেল বলে দাবি।
রবিবার সন্ধ্যায় ভাবুক অঞ্চলের জহুরী ফুটবল মাঠে আয়োজিত এক কর্মসূচিতে তৃণমূল ছেড়ে ২৫টি পরিবার বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা।
বিজেপি প্রার্থীর দাবি, “বাংলায় পরিবর্তন আনতে এবং নরেন্দ্র মোদি-র হাত শক্ত করতেই এই যোগদান।” যোগদানকারীরাও অভিযোগ করেন, এলাকায় উন্নয়নের অভাব, পানীয় জল ও রাস্তার সমস্যার জেরেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে এই যোগদানকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণ “লোক দেখানো” এবং যারা যোগদান করেছে তারা আগেই বিজেপির সঙ্গে যুক্ত ছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর, যা ভোটের আগে মালদার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।












Leave a Reply