
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার সাম্প্রতিক অশান্তির ঘটনাকে ঘিরে তদন্তে বড় অগ্রগতি হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গের এডিজি K Jayaraman। তিনি জানান, এখনও পর্যন্ত মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৯টি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার মূল উস্কানিদাতা মোফাক্কারুল ইসলামকে বাগডোগরা এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁকে মালদায় নিয়ে আসা হচ্ছে এবং ইতিমধ্যেই কালিয়াচক সংক্রান্ত মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
এই ঘটনায় তদন্তভার গ্রহণ করছে National Investigation Agency (এনআইএ)। তদন্তকারীরা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন, বিশেষ করে উদ্ধারকাজে দেরির কারণ সম্পর্কেও অনুসন্ধান চলছে।
এডিজি জানান, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। ঘটনার পর এলাকায় এখনও উত্তেজনা বজায় রয়েছে।











Leave a Reply