
মালদা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী প্রচারে মালদায় এসে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দনা সরকার-এর সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের চৌরী অনন্তপুর আইটিআই মাঠে আয়োজিত এই সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই সভাস্থলে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে সরব হন তিনি।
ভোটার তালিকা (SIR) প্রসঙ্গে তিনি বলেন, বহু মানুষের নাম বাদ পড়েছে, যা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এই বিষয়ে তিনি আদালতে লড়াইয়ের কথাও উল্লেখ করেন এবং বাদ পড়া ভোটারদের পুনরায় আবেদন করার আহ্বান জানান।
এদিন মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলিকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি পরিকল্পিতভাবে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহ-কেও তীব্রভাবে কটাক্ষ করেন।
তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী প্রভৃতির কথাও তুলে ধরেন তিনি এবং দাবি করেন, রাজ্যের উন্নয়ন অব্যাহত থাকবে।
একই সঙ্গে তিনি সকলকে শান্তি বজায় রাখার বার্তা দিয়ে বলেন, কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে বিচারকদের উপর আক্রমণ করা উচিত নয়।
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই জনসভা মালদার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল।











Leave a Reply