মালদায় মমতার জনসভা, বিজেপিকে তীব্র কটাক্ষ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদার মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে শুক্রবার এক বিশাল নির্বাচনী জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ-এর সমর্থনে আয়োজিত এই সভায় উপচে পড়ে জনসমাগম।
সভা মঞ্চ থেকে উপস্থিত সকলকে আসন্ন বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি মালদার প্রয়াত নেতা বাবলা সরকারের স্মৃতিচারণ করেন।
এদিন বিভিন্ন ইস্যুতে ভারতীয় জনতা পার্টি-কে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ‘মোটু ভাই’ বলেও কটাক্ষ করেন তিনি।
মোথাবাড়ি কাণ্ড নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। এই ঘটনার জন্য বিজেপি এবং All India Majlis-e-Ittehadul Muslimeen-কে দায়ী করেন তিনি। এছাড়াও ভোটার তালিকা (SIR) প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
সভা শেষে সাঁওতালি গানের তালে নাচের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *