
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদায় নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন স্মৃতি ইরানি। বিজেপির এই হেভিওয়েট নেত্রী এদিন পুরাতন মালদার সেতু মোড় এলাকায় প্রার্থীদের সমর্থনে আয়োজিত মিছিলে অংশ নেন।
নমিনেশনকে ঘিরে আয়োজিত এই শোভাযাত্রায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, স্লোগান ও কর্মীদের উচ্ছ্বাসে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। তিনি বিভিন্ন ইস্যুতে রাজ্য প্রশাসনের সমালোচনা করে পরিবর্তনের ডাক দেন।
বিজেপি নেতৃত্বের দাবি, তাঁর উপস্থিতি প্রচারে নতুন গতি এনে দিয়েছে এবং কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, হেভিওয়েট নেতাদের প্রচারে নামানোয় মালদায় নির্বাচনী লড়াই আরও তীব্র হয়ে উঠছে।











Leave a Reply