মোথাবাড়ি কাণ্ডে ১৪ দিনের পুলিশ হেফাজত, আদালতে সরব আইনজীবীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – মোথাবাড়ি কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল মালদা জেলা আদালত। আগামী ১৭ এপ্রিল তাকে পুনরায় আদালতে তোলা হবে।
আদালতে তোলার সময় মোফাক্কেরুল ইসলাম দাবি করেন, “ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম তোলার দাবিতে আন্দোলন করে কোনও ভুল করিনি। যতদিন নাম না উঠবে, ততদিন আন্দোলন চলবে।” তিনি আরও জানান, তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। যদিও তিনি একসময় All India Majlis-e-Ittehadul Muslimeen-এর প্রার্থী ছিলেন এবং পরে সেখান থেকে ইস্তফা দেন বলেও দাবি করেন।
এদিন নিজেকে আইনজীবী বলে দাবি করলেও মালদা আদালতে উপস্থিত আইনজীবীরা তাঁর বিরুদ্ধে সরব হন। তাঁরা জানান, অভিযুক্তের পক্ষে কোনও আইনজীবী আদালতে দাঁড়াবেন না।
এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা তৈরি হয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং গোটা ঘটনার ওপর কড়া নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *