
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল চন্দ্রকোনারোডের যুবসমাজ। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দুইজন ক্যান্সার আক্রান্ত যুবক-যুবতীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে উদ্যোগ নিল এলাকার সমাজসেবী যুবকেরা।
শনিবার চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন দোকান ও বাজার এলাকায় ঘুরে ঘুরে তারা সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান এবং অর্থ সংগ্রহ করেন। জানা গিয়েছে, সংগৃহীত অর্থ সম্পূর্ণভাবে আক্রান্তদের চিকিৎসার খরচের জন্য তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এই মহৎ উদ্যোগে শহরের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—সকলেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। মানবিক এই প্রচেষ্টায় আপ্লুত হয়েছেন চন্দ্রকোনারোডের বাসিন্দারা। অনেকেই এই ধরনের উদ্যোগকে সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক বলেও মনে করছেন।












Leave a Reply