
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— ফালাকাটা থানার অন্তর্গত ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় চুরি হওয়া একটি গাড়ি উদ্ধারে বড়সড় সাফল্য পেল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার এক বাসিন্দার বাড়ির সামনে থেকে তাঁর গাড়িটি রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। ঘটনার পরই তিনি জটেশ্বর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্ব পান এসআই Dipesh Kar। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সূত্র ধরে এগোতে থাকলে সন্দেহের তীর ঘুরে যায় গাড়ির ড্রাইভারের দিকেই। পরবর্তীতে অভিযুক্ত ড্রাইভারকে গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেখানো পথেই তল্লাশি চালিয়ে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
জটেশ্বর ফাঁড়ির ওসি Jagdish Roy জানান, “ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”












Leave a Reply