
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচনী প্রচারকে ঘিরে উত্তেজনা ছড়াল ফালাকাটায়। ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে শুক্রবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী Dipak Barman-এর প্রচার চলাকালীন হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ, প্রচার কর্মসূচির সময় আচমকাই একদল দুষ্কৃতী বিজেপি নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। হামলায় দলের এক বুথ সভাপতির মাথা ফেটে যায় বলে জানা গিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ।
আহতদের দ্রুত উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।












Leave a Reply